আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

শপথ নিলেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ পৌরসভার তৃতীয় বারের মতো নবনির্বাচিত মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে টেকনাফ পৌরসভায় তৃতীয় বারের মতো নতুন মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলামকে শপথ পাঠ করান চট্টগ্রামে স্থানীয় সরকার বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন টেকনাফ পৌরসভার মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ