আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা শাখার আয়োজনে জাবিতে বৃক্ষরোপন কর্মসূচি 

জাবি প্রতিনিধি:

শনিবার(১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুন্দরবন পয়েন্টে সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা শাখার আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

প্রতি বছর লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সংগঠনের বিভিন্ন শাখায় বিজয় দিবসকে রাঙাতে বৃক্ষরোপন করা হয়।

সংগঠনের ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সুন্দরবন পয়েন্টে গাছ নিধন করেছে আর এর প্রতিবাদস্বরূপ পরিবেশ বাঁচাতে আমাদের এই বৃক্ষরোপণ আয়োজন। লাল সবুজ উন্নয়ন সংঘ গত ১২ বছরে দেশের সিংহভাগ জেলায় সংগঠনের বিভিন্ন শাখার আয়োজনে প্রায় ৫০ লক্ষ গাছের চারা রোপণ করেছে। আমরা চাই ভালো কাজগুলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে। তারুণ্যের ভালো উদ্যোগ গুলোর মাধ্যমে আমাদের বিজয় পরিপূর্ণ বিজয় অর্জিত হোক। আমাদের প্রত্যেকের উচিত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে সর্বোপরি মানব উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসা।”

সংগঠনের ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন বলেন, “বিজয়ের ৫২ বছরে এই দিনটিকে রাঙাতে আমাদের প্রত্যেকের উচিত একটি করে গাছের চারা রোপণ করা।”

এসময় সংগঠনের অন্যান্য সদস্যরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘ সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সালে কুমিল্লায় কাওসার আলম সোহেলের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। পাশাপাশি সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ