আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

লালপুল থেকে গাঁজা সহ একজনকে আটক করেছে র‌্যাব

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

র‌্যাব-৭, সিপিসি ফেনী -০১.চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২০ আগস্ট ২০২৪ইং তারিখে আনুমানিক ০৩.৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকার স্টার লাইন স্পেশাল লিঃ এর বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজনক মাঝারি আকৃতির ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামিয়ে একজন ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামি মোঃ মইনুদ্দিন (৩০), পিতা- মোঃ মনির আহমেদ, সাং- সামনের খিল আদর্শ গ্রাম, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তার দেখানোমতে তার নিজ হেফাজতে থাকা ট্রাকের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ০৩টি সাদা প্লাস্টিকের বস্তা হতে ৬৪ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দপূর্বক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ফেনী এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ