আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

লামায় ১০ দিন ব্যাপি অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

মোঃ চান মিয়া লামা প্রতিনিধি :
বান্দরবানের লামায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, গ্রাম ভিত্তিক অস্ত্র বিহীন ভিডিপি সদস্যদের  নিয়ে মৌলিক প্রশিক্ষণ শুরু  হয়। আজ রবিবার (০৮-১১-২০২০ ইং) লামার চম্পাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মিলনায়তনে প্রশিক্ষণ শুরু হয়। আজ থেকে ১৯-১১-২০২০ ইং তারিখ পর্যন্ত  টানা ১০ দিন প্রশিক্ষণ চলবে ।উপজেলা আনসার ও ভিডিপি অফিসার প্রতিদিন সকাল  ০৯টা থেকে দুপুর ০১টা পর্যন্ত ৩২ নারী এবং ৩২ পুরুষসহ মোট ৬৪ জন সদস্যের সরাসরি উপস্থিতিতে এ  প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আশিকউজ্জামান, অধিনায়ক  ৩২ আনসার ব্যাটালিয়ন চম্পাতলিা লামা বান্দরবান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কোম্পানী কমান্ডার মো:   রাশিদ। লামা উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ হিরুর সঞ্চালনায় অনুষ্টানের সভাপতিত্বে করেন আনোয়ারা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ( ভারপ্রাপ্ত) , লামা বান্দরবান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচছাসেবী প্রশিক্ষক, দলনেতা – দলনেত্রীগণ। প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ  হিরু। প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও প্রতিদিনের জন্য ১৫০ টাকা করে ১৫০০ টাকা প্রশিক্ষণ ভাতাও প্রদান করা হবে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ