মোঃ চান মিয়া লামা প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম, উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ হিরু এবং উপজেলা প্রশিক্ষিকা আনোয়ারা বেগম অদ্য ২০শে মার্চ উপজেলার আজিজ নগর ও ফাইতং ইউনিয়নের সর্বমোট ১১ প্লাটুন হিল ভিডিপি পরিদর্শন করেন।
সম্প্রতি পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কর্তৃক খুন,গুম, অপহরণ ও চাঁদাবাজির মাধ্যমে পার্বত্য জনপদে নৈরাজ্য সৃষ্টি করায় হিল ভিডিপি সদস্যদের অধিকতর সতর্কতা এবং কর্ম তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এই তাৎক্ষণিক পরিদর্শন বলে জানান।
পরিদর্শন কালে হিল ভিডিপি সদস্য দের এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যেকটি মুহুর্ত সতর্ক থাকার জন্য কর্ম কর্তাগণ নির্দেশ দেন।সন্ধেহ জনক গতিবিধি পরিলক্ষিত হলে সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষ, সেনা বাহিনী ও পুলিশ বাহিনীকে অবগত করানোর জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
প্লাটুন পরিদর্শন কালে সোলেমান বাজার হিল ভিডিপি প্লাটুনের মরহুম এপিএল আঃ বাতেন পিতা- চাঁন মিয়া এর দাফন কাফন বাবদ বরাদ্দ কৃত ২৫,০০০/টাকা তার স্ত্রী উম্মে কুলসুম এর হাতে তুলে দেন।