আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

লামায় মাতা মুহুরী নদীতে ডুবে ১ পর্যটকের মৃত্যু

মোঃ চান মিয়া প্রতিনিধি :
বান্দরবানের লামার মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে জুয়েল নামে এক পর্যটকের মূর্ত্যু হয়েছে। জুয়েল (৪০) চট্টগ্রাম মুরাদপুরের আব্দুল মান্নানের ছেলে। জানা যায়, জুয়েল লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকায় ফার্মেসি ব্যাবসায়ী সামশুদ্দোহা কায়েস এর বড় জামাতা। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ফ্যামিলি সহ লামা টু মানিকপুর মাতামুহুরী নদী পথে ভ্রমণে যায়।
(আজ বুধবার ২৩ ডিসেম্বর২০ইং) তিনি  নদী পথে ইয়াংছা বদুরঝিরি রাস্তার মাথায় মাতামুহুরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।স্থানীয় লোকজন অনেক খোজাঁখুজি করে তাকে মৃত উদ্বার করেন।
লামা থানার (ওসি)তদন্ত আলমগীর হোসেন জানান,আমরা খরব পেয়েছি,ঘটনাটি অত্যান্ত দু:খজনক, আমদের পুলিশ টিম ঘটনাস্থল পরির্দশন করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ