আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

লামায় ছাত্রলীগের সভাপতি প্রার্থী দলের নিবেদিত প্রাণ শহিদুল ইসলাম

লামা প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলা ছাত্রলীগের সম্মেলন আসন্ন। এরই মধ্যে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। একপদে একাধিত প্রার্থী ছুটছেন কাউন্সিলরদের দ্বারে দ্বারে।

সেইসাথে লামা উপজেলার মাটি ও মানুষের অহঙ্কার বংশগত আওয়ামী পরিবারের ছেলে, শহিদুল ইসলাম সাদ্দাম বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা ও কাউন্সিলদের নিকট ছুটে বেড়ান। আওয়ামীলীগের সকল কেন্দ্রীয় কার্যক্রম পালন করে যাচ্ছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্ম বিষয়াক সম্পাদক রবিন বাহাদুর এলাকায় আসলে সার্বক্ষণিক তার সাথে সময় দিচ্ছেন পদপ্রার্থীরা।
তবে একাধিক প্রার্থী থাকলেও দলের জন্য নিবেদিত, সৎ ও যোগ্যদেরই মূল্যায়ন করবেন সিনিয়র নেতৃবৃন্দ এমনটিই বিশ্বাস করছেন প্রার্থীগণ।

বান্দরবান ৩০০ নং আসনের আওতাধীন লামা উপজেলা, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়াক মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উসৈসিং এমপির নির্বাচনী এলাকা, স্বাধীনতার পর থেকে এ আসনে বরাবরই নৌকার বিজয় হয়েছে।

তিনি বান্দরবান ৩০০নং আসনে টানা ৬ বারের নির্বাচিত এমপি। নৌকার ঘাঁটি বলে পরিচিত। আওয়ামী রাজনীতির অন্যতম সহযোগী সংগঠন- ছাত্রলীগ। সম্প্রতি লামা উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে যে উত্তাপ ছড়িয়েছে তা লক্ষ্য করার মতো।

ছাত্রলীগের কয়েকজন তৃণমূল নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায় চার বারের লামা পৌরসভার ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত মহিলা কাউন্সিল ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি জাহানারা বেগমের সুযোগ্য পুত্র লামা সরকারী মাতা মুহুরী কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী।

শহিদুল ইসলাম সকলের কাছে সৎ, সাহসী, মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শে অনুপ্রাণিত দলের প্রয়োজনে সর্বদা মাঠে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উচ্চ পর্যায়ের স্থানীয় আওয়ামীলীগ এবং যুবলীগ নেতার মতে সাদ্দাম খুব ভাল ছেলে, কর্মীবান্ধব ছাত্রনেতা।

মাননীয় পার্বত্য মন্ত্রী এবং বান্দরবান উন্নয়নের রূপকার, সম্প্রীতির পিতা খ্যাত নেতা বীর বাহাদুর উসৈসিং এমপি মহোদয় এর হাতকে শক্তিশালী করতে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ রেখে বান্দরবান ৩০০নং আসনে বীরবাহাদুর এর নেতৃত্বে নৌকার বিজয় এর জন্য কাজ করতে ছাত্রলীগকে সুসংগঠিত করতে সিনিয়রগণ বেছে নেবেনে যোগ্যদেরই।

পরীক্ষিত সেই নেতাকর্মীদের নিয়ে দলের প্রয়োজনে যাতে যেকোন পরিস্থিতি মোকাবেলা করা যায়। সাদ্দাম ঠিক মেতনই একজন নেতা। তিনি মাঠে ছিলেন আছেন ও থাকবেন।

এক প্রশ্নের জবাবে সাদ্দাম জানান, পার্বত্য মন্ত্রি বীর বাহাদুর এমপি এবং বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের সভাপতি এবং উপজেলা আ.লীগ যাকে মনে করবে তাকেই মনোনয়ন দিলে মাথা পেতে নেব। কারণ দল করি ভালোসেবে। শুধু পদের জন্যে নয়, তারপরেও দলের জন্যে জীবন বাজি রেখে কাজ করে যাবো। এদিকে সংশ্লিষ্টদের মতে,

সভাপতি, সাধারণ সম্পাদক- হিসেবে বীর বাহাদুর এমপি যাকে মনোনীত করবে সেই নেতৃত্ব মেনে ছাত্রলীগ ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয়ের জন্য কাজ করবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ