-
- চট্টগ্রাম
- লামায় আনসার ভিডিপির বৃক্ষরোপন অভিযান ২০২১পালিত
- প্রকাশের সময়ঃ June, 22, 2021, 10:59 pm
- 200 বার পড়া হয়েছে
মোঃ চান মিয়া লামা প্রতিনিধি :
বান্দরবানের লামায় আনসার ভিডিপি কতৃক বৃক্ষরোপন অভিযান ২০২১ই পালন করেছেন এবং সাধারণ জনগণকে উদ্বৃদ্বকরণ ও জনসচেতনতামূলক আলোচনা সভা সম্পন্ন হয়েছে। আজ ২২জুন২০২১ইং রবিবার সকাল ১০ টায় লামা আনসার ভিডিপি কার্যালয়ে আলোচনা সভা ও আনসার ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আনোয়ারা বেগম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লামা। আলোচনা সভায় সঞ্চালনা করেন মোঃ সিরাজুল ইসলাম ৭নং ওর্য়াড় দলনেতা,লামা পৌরসভা, উপজেলা আনসার ভিডিপি লামা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার বেগম বলেন বিশ্ব ব্যাপি জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণের প্রতি আহব্বান জানান প্রত্যেকে ১টি করে গাছ লাগান, লামা উপজেলায় সকল লোক যদি ১টি করে গাছ রোপন করে তাহলে লামায় বৃক্ষরোপণ কড়মসূচি সফল হবে আর আমরা পাবো সুন্দর পরিবেশ। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সব সময় সরকারের নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছে, আমরা সবসময় দেশের জন্য কাজ করে যাব, দেশের সকল দুর্যোগে কাজ করে এসেছি, কাজ করে যাব এটাই আমাদের প্রত্যাশা। সকলকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
এ সময় আলোচনা সভায় লামা উপজেলার সকল ইউনিয়ন দলনেতা/দলনেত্রী ও ওয়ার্ড দলনেতা/দলনেত্রীগণ উপস্থিতি ছিলেন।
এই বিভাগের আরও সংবাদ