ইব্রাহীম খলিল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরে হঠাৎ আশঙ্কাজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা হার ক্রমে বেড়েই চলেছে।
জেলাটিতে ২১ই জুন সোমবার একদিনেই ৪১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলাই রয়েছে ১৬জন, বাকি উপজেলা গুলোর মধ্যে ফরিদগঞ্জে ১২জন, মতলব দক্ষিণে ৩জন, শাহরাস্তিতে ৮জন, হাইমচরে ১জন ও কচুয়া উপজেলায় ১জন রয়েছেন।
সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র আরো জানা যায়, সোমবার জেলার ১৫০জনের নমুনা পরীক্ষা করা হয়। রাতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৪১জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।