আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

লক্ষ্মীপুর -২ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন নুরউদ্দিন চৌধুরী 

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বহুল আলোচিত কাজী শহিদুল ইসলাম পাপুলের আসন লক্ষীপুর-২ এ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এই আসনের নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।আজ শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।কুয়েতের আদালতে পাপুল দণ্ডপ্রাপ্ত হওয়ায় শূন্য হওয়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিল গত ৩ মার্চ ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ মার্চ মনোনয়ন বাছাই ও ২৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ