মোঃ হৃদয় হোসেন রায়পুর(লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ
‘ওয়ালর্ড ইউথ আর্মি’ (WYA) একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন সারাদেশে একঝাক তরুণ স্বেচ্ছাসেবীদের নিয়ে গড়ে উঠায় এই সংগঠনটি।সারাদেশে শীত জেঁকে বসেছে। প্রচণ্ড শীতে আমরা ভালো থাকলেও আমাদের চারপাশের অনেক মানুষ ভালো নেই। একটু উষ্ণতার অভাবে শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশায় কাঁপছেন তারা। আমাদের চারপাশের এমন অসহায় শীতার্ত মানুষদের মাঝে খানিকটা উষ্ণতার পরশ বুলিয়ে দিতে World Youth Army আয়োজন করে “গিফট অব উইন্টার”
World Youth Army পরিবারের দীর্ঘ পরিকল্পনার পর একযোগে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ৩০ জানুয়ারী,(শনিবার) রায়পুর সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করে আসহায় ও অবহেলিত মানুষের মাঝে।WYA লক্ষ্মীপুর জেলার স্বেচ্ছাসেবী নুরউদ্দিন জাবেদ বলেন,আমরা চেষ্টা করেছি প্রায় অর্ধশত পরিবারের হাতে আমাদের এই উপহার তুলে দিতে।
আমাদের স্বেচ্ছাসেবীগনের অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে এতো সুন্দর একটি আয়োজন করতে সক্ষম হই। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সকল মানুষের প্রতি যারা এই প্রজেক্ট আমাদের বিভিন্নভাবে সাপোর্ট করেছেন।তিনি আরো বলেন,সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হল গরীব অসহায়দের কল্যানে কাজ করা। আমরা সবসময় মানব কল্যানে কাজ করে যাবো এটাই আমাদের উদ্যেশ্য এবং লক্ষ্য।এসময় উপস্থিত ছিলেন ওয়ালর্ড ইউথ আর্মি সংগঠন লক্ষ্মীপুর জেলা শাখার স্বেচ্ছাসেবী লাইলাতুল জান্নাত লিজা, জান্নাত মেহবুবা, রিংকু, নাজমুল, মিম,নাজনীন আরা, নুরউদ্দিন জাবেদ সহ আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী প্রমুখ।