মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা ব্যবসায়ী রায়হান কবির ভুইঁয়া কে দু’শত ২০ পিস ইয়াবা বিক্রির সময় আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বাসস্ট্যান্ড সংলগ্ন মুন্সি বাড়ীর সুপারী বাগান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রায়হান পৌর ৬নং ওয়ার্ডের বকশী বাড়ীর আবদুল মতিন ড্রাইভারের ছেলে এবং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়হান কবির দলীয় পরিচয় ব্যবহার করে গোপনে ইয়াবার পাইকারী ও খুচরা কারবারু ছিল। গোপনে সমাজের গ্রহনযোগ্য লোকজনের সাথে মিশে মাদক সেবন ও ব্যবসায় নিয়োজিত ছিল। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ইয়াবা কারবার করে আসলেও পুলিশ তাকে কিছুতেই ধরতে পারেনি। তার এক বড় ভাই রায়পুরে দীর্ঘদিন ধরে পৌর ছাত্রলীগের শীর্ষ নেতা থাকার সুবাদে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ উঠলে আত্মগোপনে বিদেশ চলে যায় । পরে আবারও জড়িয়ে পড়ে রায়হান।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, দু’শ বিশ পিস ইয়াবাসহ রায়হানকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।