মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ
লক্ষীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়, পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা, তন্মদ্ধে অপরাধ দমন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাজাপ্রাপ্ত আসামির তথ্য,বিভিন্ন গোপন তথ্য প্রদান, মাদক উদ্ধার সহ সকল কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় লক্ষীপুর জেলা পুলিশ সুপার কতৃক গ্রাম পুলিশ বাহিনীর শ্রেষ্ট্র দফাদার হিসেবে পুরস্কার পেয়েছেন রায়পুর উপজেলার ১নং উওর চর আবাবিল ইউপির দফাদার দেলোয়ার হোসেন সর্দার। দেলোয়ার বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্হানীয় ভাবে তার সুনাম শুক্ষতি
রয়েছে। দেলোয়ার এই পুরস্কারে লক্ষ্মীপুর জেলার
গ্রাম পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করেন ।দফাদার দেলোয়ার বলেন আমি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরালস ভাবে কাজ যাচ্ছি। মাদক ,সন্ত্রাসবিরোধী ,কাজ করছি। শ্রদ্ধেয় অভিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব ডঃ এ এইচ এম কামরুজ্জামান পি পি এম (সেবা), মহোদয় আমাকে লক্ষীপুর জেলা গ্রাম পুলিশ বাহিনীর শ্রেষ্ট্র দফাদার ঘোষণা দিয়ে সন্মান জনক পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী লক্ষীপুর জেলা কমিটি ও কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে প্রিয় স্যারের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আরো অভিনন্দন জানাই আমার প্রিয় স্যার রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল জলিল মহোদয়কে, যার অক্লান্ত পরিশ্রমে আমার আজকের এই পুরস্কারের সফলতা।