আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

লক্ষ্মীপুরের রায়পুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে গাঁজাসহ মোঃ খালেক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪’শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।আটককৃত খালেক উপজেলার চরবংশী এলাকার মোঃ হোসেনের ছেলে। পুলিশ জানায়, খালেক গাঁজা ক্রয় করে রায়পুরসহ লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করে। রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, গ্রেফতারকৃত আসামীকে নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ