আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

লকডাউনের প্রথম দিনেই কাশিমপুর থানাপুলিশের ব্যাপক তৎপরতা

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধিঃ

করোনাভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনের কর্মসূচি সফল করতে মাঠে নামে কাশিমপুর থানা পুলিশ। কাশিমপুর থানাধীন জিরানী বাজার, মোজারমিল, চক্রবর্তী এবং কাশিমপুরের বিভিন্ন এলাকায় কাশিমপুর থানা পুলিশের একাধিক টিম কাজ করেন।এই কর্মসূচি সফল করতে যোগ দেন কাশিমপুর কোনাবাড়ী (জোনের) উপ -পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা, কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবে খোদা, উপ-পুলিশ পরিদর্শক সাইফুর মুন্সি সহ অন্যান্যরা। সাধারণ মানুষ কে বিনা কারনে বাহিরে না আসার জন্য, মাস্ক বাধ্যতামূলক, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। সরেজমিনে দেখা যায় সাধারণ মানুষের সমাগম ছিল খুবই কম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ