আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

র‍্যাবের অভিযানে ডাকাত দলের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ার একটি এলাকা থেকে ৫ টি অটোরিক্সাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৭ জন সদস্য আটক করেছে র‌্যাব-৪।

বুধবার (২৮ এপ্রিল) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিপিসি-২।

এরআগে মঙ্গলবার (২৭ এপ্রিল) আশুলিয়া থানাধীন কুন্ডলবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মোঃ নান্নু সরদার (৪৩), মোঃ বাবু আকন্দ (৩০), মোঃ রফিক (৩৪), মোঃ আলম (৩০), মোঃ শাহবুল শিকদার (৪৫), মোঃ সুমন (২৮) ও মোঃ আজাদ (৩৭)।

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, গতকাল ২৭ এপ্রিল আশুলিয়ার কুন্ডলবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাকদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেই এলাকায় ও গাজীপুর সিটিকর্পোরেশনের কাশিমপুরের বাগবাড়ী মিছারবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। সেই সাথে দেশিয় অস্ত্রসহ পাঁচটি অটোরিকশা আটটি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা উক্ত ডাকাতি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। তারা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃ জেলা ডাকাত চক্রের সাথেও জড়িত। এই চক্রটি আন্তঃজেলা অটোরিকশা ও সিএনজি চালকসহ সাধারন জনগনের জন্য আতংকের কারণ। তাদের নৃশংসতার জন্য অনেক সময় প্রানহানির মতো ঘটনাও ঘটেছে। ধৃত দুর্ধর্ষ চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুরসহ ঢাকার নিকটবর্তী বিভিন্ন স্থানে ছিনতাই করে আসছিলো। অধিকাংশ সময় এই দুর্ধষ চক্রটি ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সাধারন ও নিরীহ পথচারীদের আটক করে টাকা পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো বলো জানা যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ