আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

রোহিঙ্গা শিবিরে আবারও অরাজকতা: দুর্বৃত্তদের গুলিতে নিহত-১

সাজন বড়ুয়া সাজু:-কক্সবাজার  প্রতিনিধি:

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সলিমুল্লাহ নামক একজন রোহিঙ্গা স্বেচ্ছাসেবীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত ১৫জুন (বুধবার)-২০২২ইং রাত অনুমানিক ১১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-০২, ব্লক- সিতে এই ঘটনা ঘটে। নিহত সলিম উল্লাহ একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবী হিসাবে রাত্রিকালীন পাহারাদার হিসাবে কাজ করে আসছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে তথা গত ৯ জুন রাতে উখিয়ার বালুখালী ক্যাম্প- ১৮তে মোঃ আজিমুদ্দিন (৩৩) নামের একজন ব্লক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

এ সময় আরও এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। মাঝি হত্যার এক সপ্তাহের মধ্যে আরও একজন রোহিঙ্গা স্বেচ্ছাসেবীকে হত্যা করলো রোহিঙ্গা দুর্বৃত্তরা

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ