আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ হাজার ইয়াবাসহ আটক-২

সাজন বড়ুয়া সাজু, উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারে উখিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গাকে আটক করেছে ৮-এপিবিএন এর সদস্যরা।
আটক রোহিঙ্গারা হল ১৯ নম্বর ক্যাম্পের ব্লক- বি/১০ এর আলী হোসেনের ছেলে।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১ দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কামরুল আলম, এসআই (নিঃ) সঞ্জয় দত্ত,

এএসআই (নিঃ) হাসান মোরশেদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ শুক্রবার(৮ই এপ্রিল) রাত ৯.৩০ মিনিটের দিকে ১৯ ক‌্যাম্পের সি/১৫ ব্লকের মোঃ শফির বসতঘরে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত রোহিঙ্গারা হল ১৯ নম্বর ক্যাম্পের সি/১৫ ব্লকের মৃত হাকিম আলীর ছেলে মোঃ শফি আলম(৪৫) এবং ১১ নম্বর ক্যাম্পের সি/৩ ব্লকের মৃত সৈয়দ হোসেনের ছেলে বশর(৩২)।

৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ