আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রোহিঙ্গা ক্যাম্প থেকে লক্ষাধিক টাকাসহ ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি :

উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক লক্ষ টাকা উদ্ধার করেছে ক্যাম্পে দায়িত্বরত ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।

তবে এই সময় কাউকে গ্রেফতার করতে পারেনি এপিবিএন।
৩ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -৮ইস্ট এর বি-৬৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ শরিফ’র বসত বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা এবং নগদ টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হয়।তবে ইয়াবা কারবারী পুলিশের উপস্থিতিত ঠের পেয়ে পালিয়ে যায়।

এই ব্যাপারে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন সত্যতা নিশ্চিত করেন।উদ্ধারকৃত টাকাও ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়।এছাড়া শরিফের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ