আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক দুই মানবপাচারকারী

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাংয়ের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ।ব্যাটালিয়ন(এপিবিএন) এর সদস্যরা।

আটককৃতরা হলেন,উনচিপ্রাং২২ক্যাম্পের ডি/১ ব্লকের,ঘর-১১৫বাসিন্দা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা (৪০)ও একই ক্যাম্পের বি/২ ব্লকের,ঘর-১৯৯০বাসিন্দা ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম(৪০)
রবিবার (১৮সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নূর জানান,সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং ২২নং ক্যাম্পের বি/২-ব্লকে দুইজন ব্যক্তি রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়া গমনের জন্য প্রলোভন দেখাচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল ঐ ব্লকে অভিযান চালিয়ে দুই মানব পাচারকারী চক্রের সদস্যকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,আটককৃত মানব পাচারের সাথে জড়িত মর্মে প্রাথমিক ভাবে জানা যায়।তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ