আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সাভার প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :

তথ্য সংগ্রহ করতে গিয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম এখন কারাগারে। গত সোমবার বিকেলে তিনি পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা তথ্য দিয়ে সহায়তা করার বদলে তাঁকে পাঁচ ঘণ্টা আটকে রেখেছেন। তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন, যার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সভ্য দুনিয়ায় একজন সাংবাদিকের ওপর এ রকম নির্যাতনের ঘটনা ঘটতে পারে, তা অকল্পনীয়। একপর্যায়ে রোজিনা ইসলাম অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে তাঁকে শাহবাগ থানায় নিয়ে যান। থানায় অবস্থানকালেও তাঁর সঙ্গে সহকর্মী কিংবা সাংবাদিক নেতাদের দেখা করতে দেওয়া হয়নি।
পরে রাত ১২টার দিকে রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ এবং দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়। গতকাল তাঁর আইনজীবীরা আদালতে শুনানিতে বলেন, মামলায় ঘটনাস্থল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষ, তা উন্মুক্ত কোনো স্থান নয়। ধারা দুটি সাংঘর্ষিক। এতে প্রতীয়মান হয় যে মামলাটি সাজানো। রোজিনা ইসলাম আক্রোশের শিকার হয়েছেন। মামলায় যে আলামত জব্দ দেখানো হয়েছে, তা রোজিনা ইসলামের কাছ থেকে উদ্ধার করা নয়। আইনজীবীরা আরও বলেছেন, রোজিনা ইসলাম একজন পেশাদার নারী সাংবাদিক, তার শিশুসন্তান রয়েছে, শারীরিক ও মানসিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়েছেন, তাই জামিন পেতে পারেন। আদালত রিমান্ডের যৌক্তিক উপাদান না থাকায় রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন। আগামী বৃহস্পতিবার জামিন বিষয়ে অধিকতর শুনানির জন্য রেখেছেন।

রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা, তাঁর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকাল ১১ ঘটিকায় সাভার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এর আয়োজন করে সাভার প্রথম আলো বন্ধুসভা। তাছাড়াও সাভার প্রেস ক্লাব এর পক্ষ থেকেও আয়োজন করা হয় একটি মানববন্ধনের। মানববন্ধন সাভার এর গণমাধ্যম কর্মী ও সাভার প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সাভার প্রথম আলো বন্ধুসভার সদস্যরা জানান তারা এই নেক্কারজনক ঘটনার বিচার চান।। সাভার প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রিন্স ঘোষ বলেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে তার মত একজন বিচক্ষণ ও সাহসী সাংবাদিক এর হেনস্তার শিকার হওয়া আমাদের জন্য খুবই দুক্ষজনক। দূর্নীতিবাজ আমলাদের আইনের আওতায় আনতে হবে। বন্ধুসভার সদস্যরা আরো জানান তারা অওতি দ্রুত সাংবাদিক রোজিমা ইসলাম এর নিঃশর্ত মুক্তি চান।

সাভার প্রেস ক্লাবের সাংবাদিকরাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।তারা বলে সাংবাদিক জাতির দর্পন তাই তাদের সাথে এমন আচরণ কাম্য নয়। তারা এর সঠিক বিচারের দাবি জানান।

এখানে উল্লেখ করা প্রয়োজন, রোজিনা ইসলাম বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতায় নিজের আসন পাকা করে নিয়েছেন। মুক্তিযুদ্ধ সম্মাননা পদকে খাদসহ তাঁর বহু প্রতিবেদন চাঞ্চল্য সৃষ্টি করেছে। সাম্প্রতিক কালে প্রথম আলোয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি-অনিয়ম নিয়ে রোজিনা ইসলামের বেশ কিছু আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। এসব প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুখোশ উন্মোচন করেছে। স্বার্থে আঘাত লাগা এই দুর্নীতিবাজ কর্মকর্তারা তাঁকে সচিবালয়ে হেনস্তা করার পাশাপাশি বানোয়াট অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন বলেও অনেকে মমে করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ