আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

সাজন বড়ুয়া সাজু: 

ডাকাতির প্রস্তুতি কালে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৮ (এপিবিএন) সদস্যরা।

তথ্যটি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান রাতে ক্যাম্পে

ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে জামাল হোসেন (৪০), মোহাম্মদ আলীর ছেলে ওমর (২৯), আব্দুল রশীদের ছেলে ফয়েজ আহমেদ (৩৫), আব্দুল হাশিমের ছেলে কামাল নাছের (৩৪) ও আব্দুল আমিনের ছেলে কামাল।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। মূলত আটকৃত রোহিঙ্গারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানান এপিবিএনের সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ