দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার প্রহর শেষে প্রথমবারের মতো রেলে চড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার এসেছে পর্যটকরা। শনিবার (২ ডিসেম্বর) সকালে ঘুমঘুম ভাব নিয়ে অনেকটা ক্লান্তি ঝেড়ে কক্সবাজার পৌঁছে আমিনুল ইসলাম জানান, তিনি কখনো কল্পনাও করিনি রেলে করে কক্সবাজার আসবো যা এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অঢেল উন্নয়নের প্রশংসায় মাতেন তিনি আইকনিক রেল স্টেশন করে তিনি পর্যটনের এই শহরকে আলোকিত করেছেন। রেল যোগাযোগ কে করেছেন সমৃদ্ধ। এতে করে সময় এবং অর্থ সাশ্রয় হয়েছে বলেও মন্তব্য তাঁর।
কক্সবাজার রেল আসবে এটা ছিল অনেকের কাছে বিভোর স্বপ্নের মতো ছিল।সে স্বপ্ন যখন বাস্তবে ধরা দিয়েছে তখন সে সুযোগটা কাজে লাগিয়ে রেলে চড়ে কক্সবাজার ভ্রমনে এসেছেন হাজারো পর্যটক। রেলে কর্মকর্তাদের আতিথেয়তায় মুগ্ধ সবাই।
এদিকে ভোর থেকে আইকনিক রেল স্টেশনে এসে হাজির হন কক্সবাজার রিজিওন এর টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি বলেন, সবার সাথে সমন্বয় রেখে কাজ করছে টুরিস্ট পুলিশ। রেল স্টেশনে পর্যটক যাতে হয়রানির শিকার না হয় সে আলোকে কাজ করে যাচ্ছে টুরিস্ট পুলিশের একাধিক টিম। রেল স্টেশন থেকে হোটেলে যাওয়াসহ সৈকত এলাকা এবং দর্শনীয় স্থানে যাতে নির্বিঘ্নে ঘুরতে পারে সে লক্ষে কঠোর নজরদারিতে রাখছে টুরিস্ট পুলিশ। পাশাপাশি জেলার দর্শনীয় স্থানগুলোতে সহজে কিভাবে পর্যটকরা ঘুরতে পারে সে জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিবে টুয়াক। রেল যোগাযোগ শুরু হওয়ায় কক্সবাজারে সূচিত হয়েছে যোগাযোগের এক নতুন অধ্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল ১১ নভেম্বর কক্সবাজার আইকনিক রেল স্টেশন উদ্বোধন করে। এবং ১ ডিসেম্বর প্রথম বানিজ্যিক রেল কক্সবাজার চট্টগ্রাম এবং ঢাকা রুটে যাতায়াত শুরু করে। একই রেল রাজধানী থেকে পর্যটন শহরের এক হাজার ২০ যাত্রী নিয়ে পৌঁছে ২ ডিসেম্বর সকাল ৭ টা ৫৮ মিনিটে।