আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রেজুরকুল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর যাত্রা শুরু

 

সাজন বড়ুয়া সাজু
উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের রেজুরকুল এলাকার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সরকারি নিবন্ধিত হওয়ায় আনুষ্ঠানিক কার্যক্রম শুভ উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্টিত হয়।

উক্ত রেজুরকুল সার্বিক গ্রাম উন্নয়ন শুভ উদ্বোধনীয় সমবায় সমিতির নিবন্ধিত নং ১৪৭ (উ)৩০-০৬-২০২০খ্রী,

উক্ত অনুষ্ঠানে শুভংকর বড়ুয়ার সভাপতিত্বে এবং তপন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন সরকারি প্রকল্প পরিচারক (অতিঃ দায়িত্ব)সি ডি ডি পিও উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ সলিম উল্লাহ,
উদ্বোধক ছিলেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক জনাব শাহ্ আলম,
বিশেষ অতিথি বাবু রন্জিত বড়ুয়া,রেজুরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অমৃত কুমার বড়ুয়া,
ফার্মাসিটিক্যাল ম্যানেজার এসোসিয়েশন উখিয়া-টেকনাফের সভাপতি রুপন বড়ুয়া,
জাগরণ মাল্টিপালস লিঃ উখিয়ার সভাপতি মংক্যচাইন চাকমা,সমাজ সেবক বিনয়শ্রী বড়ুয়া, রাজাপালং ইউপি সদস্য নুরুল কবির ও মহিলা ইউপি সদস্য কামরুন্নেছা সহ প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ