সাজন বড়ুয়া সাজু :
উখিয়া উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠন শিক্ষা,শান্তি,ঐক্য,প্রগতি এর ধারক-বাহক রেজুরকুল তরুণ প্রজন্ম ক্রীড়া সংঘের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে।২০১৩ সালে এই দিনে প্রতিষ্ঠিত এই ক্লাবের যাত্রা শুরু করে যা এখন পর্যন্ত এই ক্লাবের কর্মকান্ড বহৃান। সৎ ও নিষ্ঠার সাথে ক্রীড়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে নিজেদের নিয়োজিত রেখে এই সংগঠনের সদস্যগণ।
আজ অত্র ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অত্র সংগঠনের সভাপতি বাবু কানন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক বাবু দীপক বড়ুয়ার সঞ্চালনায় এবং রেজুরকুল যুব ঐক্য পরিষদের সভাপতি বাবু রুবেল বড়ুয়ার উদ্ভোধনী বক্তব্যে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে আগত অতিথির মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং রাজাপালং ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব অধ্যাপক শাহ আলম,সম্মানীত অতিথির বক্তব্য রাখেন অত্র ওয়ার্ডের মাননীয় ইউ.পি সদস্য নুরুল কবির, রাজাপালং ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সাবেক সফল মহিলা ইউ.পি সদস্য জনাবা রোকসানা বেগম,ফার্মাসিটিক্যাল ম্যানেজার এসোসিয়েশন উখিয়া-টেকনাফ ব্যুরো এর সভাপতি বাবু রুপন বড়ুয়া এবং স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু বিজন বড়ুয়া সৌরভ ও সিঃ যুগ্ন-সাধারণ সম্পাদক সাজন বড়ুয়া সাজু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু মিলন বড়ুয়া,অত্র ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক মীর কাশেম ভুট্টো,জনাব মোহাম্মদ সোহেল (বি.এ)।এছাড়া অত্র ওয়ার্ড থেকে আগত বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে সবাই কেক কেটে ক্লাবের বর্ষপূর্তি ও নতুন ইংরেজী নববর্ষ পালন করে।