মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ
মহেশখালীর তরুন কলম সৈনিকদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি মহেশখালী’র প্রয়াত সভাপতি ও তরুণ সংবাদকর্মী জসিম উদ্দীনের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । (২৯ এপ্রিল) শুক্রবার বড় মহেশখালী ইউনিয়ন মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেড ভবনে বিকাল ৪টায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই । রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর প্রচার ও দপ্তর সম্পাদক নুরুল বশর’র সঞ্চালনায় ও সভাপতি (ভারপ্রাপ্ত) এনামুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ইকবাল বাহার ।
এতে আরও বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জে এইচ ইউনুস, সাধারণ সম্পাদক আ ন ম হাসান , মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস.এম.রুবেল,
বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী মহেশখালী উপজেলা শাখার সভাপতি মনির বিন সুলতান, স্বপ্নযাত্রী মহেশখালী সভাপতি আরিফ বিন সালেহ, রিপোর্টার্স ইউনিটি মহেশখালী সমন্বয়ক আব্দুর রহমান রিটন, সাধারণ সম্পাদক ওয়াহেদ হোছাইন আমির, সহ-সম্পাদক মোহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ছিদ্দিকসহ প্রমূখ ।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম আজিজ সিকদার, মহেশখালী সব খবরের মাল্টিমিডিয়া প্রধান ফুয়াদ মোহাম্মদ সবুজ, দেশ রুপান্তর এর মহেশখালী প্রতিনিধি রকিয়ত উল্লাহ, হিউম্যান বিন রাইটস ওয়াচ এর অর্থ সম্পাদক আবু শাহেদ, কাজী মোঃ হারুন মির্জা ,
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক খাইরুল আমিন এবং স্বপ্ন যাত্রী মহেশখালী শাখা ও লিও ক্লাব মহেশখালীর সদস্যবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আব্দুল হাই বলেন, জসিম উদ্দিন সকলের কাছে একজন প্রিয় মানুষ এবং সংবাদ কর্মী ছিলেন । সমাজের আয়না হল সংবাদপত্র ।
সমাজের আনাচে-কানাচেতে লুকিয়ে থাকা সংবাদ আমরা সংবাদকর্মীদের লেখনীর মাধ্যমে পেয়ে থাকি । আপনাদের লেখনীতে অন্যায় ও অসহায় মানুষের কথা ফুটে উঠুক ।
অনুষ্ঠান শেষে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী ‘র প্রয়াত সভাপতি জসিম উদ্দীন ও ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত সকলের জন্যে আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।