আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পু‌রে গবাদিপশুর কৃমিমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল লক্ষ্মীপুর রায়পুরে তত্তাবধানে গবাদিপশুর কৃমিমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপু‌রে উপজেলার দ‌খিন চরবংশী ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় ৪০ জন গবাদি পশুর খামারীকে বিনামূল্যে কৃমিনাশক বিতরণ করা হয়। এছাড়া একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প করা হয়। কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো , আতাউর রহমান সভাপতিত্বে বক্তব্য দেন, তিনি বলেন, কৃমিরোগ গবাদিপশুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ রোগ। বিশ্বব্যপী গবাদিপশুর কৃমিরোগ থাকলেও দুর্বল ব্যবস্থাপনা ও আবহাওয়াজনিত কারণে বাংলাদেশে গবাদিপশুতে কৃমির প্রকোপ অত্যাধিক। কৃমির কারণে গবাদিপশুর দুধ ও মাংস উৎপাদন উল্লেখযোগ্য হারে হ্রাস পায় এবং বাছুর মারা যাওয়ার কারণে খামারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে । সে বিবেচনায় গবাদিপশুর মালিককে তার পশু কৃমিমুক্ত রাখার জন্য সর্বদা সচেতন হওয়া বাঞ্চনীয়। গবাদিপশু সাধারণত তিন প্রকার কৃমিতে আক্রান্ত হয়ে থাকে, যেমন- গোল কৃমি, পাতাকৃমি বা কলিজা কৃমি এবং ফিতা কৃমি।

উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা
ডা: মো: সাইফুর রহমান‌রে পরিচালনায় বক্তব্যতে ব‌লেন দেশের মানুষের দুধ ও প্রোটিনের চাহিদা পূরণে এলডিডিপি প্রকল্প সুদৃরপ্রসারি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ । উপসহকা‌রি প্রাণি সম্পদ কর্মকর্তা মো: ইকবাল ক‌বির ব‌লেন ,কৃ‌মি মুক্ত না কর‌লে প্রাণি অপুষ্ট হ‌য়ে যায় এবং প্রাণি দুধ মাংশ ক‌মে যায় । আর‌ো উপস্থিত ছি‌লেন এল এফ এ মাসুদ রানা ,আতাউর রহমান,এল এস পি মাহাবুব হো‌সেন র‌নি প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ