আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে মোখলেছুর রহমান মৃধার স্মরনে শোকসভা ও দোয়া

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতি মোখলেছুর রহমান মৃধার স্মরনে কেরোয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মধ্য কেরোয়া জোড়পুল এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র হাজী ইসমাইল খোকন,বিশিষ্ট আইনজীবী ও জেলা আওয়ামীলীগ সদস্য এডভোকেট মিজানুর রহমান মুন্সী,লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগির হোসেন,শামছুল আলম হীরা প্রমুখ।এতে আরো উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার কাজী শামছুল ইসলাম শামু,২নং ওয়ার্ডের মেম্বার শিপন মোল্লা সহ ইউনিয়ন।
আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ,প্রবীণ রাজনীতিবিদ ও কেরোয়া ইউনিয়নের (বর্তমান)ভারপ্রাপ্ত সভাপতি জনাব,শাহ আলম মাষ্টার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ