আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে বন্যাত্যদের ফ্রী চিকিৎসা রায়পুর মাতৃছায়া হাসপাতাল

সোহেল আহাম্মদ : রায়পুর প্রতিনিধি :

চলমান ভয়াবহ বন্যায় লক্ষ্মীপুরের রায়পুর বানভাসি মানুষেকে ফ্রী চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে রায়পুর মাতৃছায়া হাসপাতালের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে।

এই চিকিৎসা সেবা কার্যক্রম অনুযায়ী বানভাসি ৭০০জন নারী-পুরুষ ও শিশুদের আজ সকাল থেকে ৬নং কেরোয়া ইউনিয়নের জোড়পুল নামক স্থানে স্থানীয় মাতৃছায়া হাসপাতাল, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান। এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ সাইফুল, ওসি মাহবুবুর রহমান, মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মৃধা ও উপব্যবস্থাপনা পরিচালক তুহিন চৌধুরী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ