মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ভূমি দস্যুরা বেপরোয়া হয়ে এবার খাল দখলে বেপরোয়া হয়ে উঠেছে লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার মানুষরুপি কিছু হায়েনার দল।
যেই খাল গুলো কাজে লাগার কথা উপজেলার কৃষি জমি গুলোতে পানি সেঁচের বন্দোবস্ত করা,বন্যার পানি টেনে নিয়ে জলাবদ্ধতা প্রতিহত করা,বসতবাড়ির যাবতীয় পানি নিস্কাশন বা পয়ঃনিস্কাশন কল্পে সহায়ক ভূমিকা রাখা,ঠিক সেই খাল-ই আজ মানুষ রুপি হায়েনাদের দখলে দিনেদিনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে রয়েছে। আর বিপাকে পড়ছে উপজেলার কৃষি কাজে জড়িত কয়েক হাজার কৃষক পরিবারসহ প্রান্তিক জণগোষ্ঠি।
চাঁদপুর সেঁচ প্রকল্প ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর আওতাধীন এই খাল গুলো উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্ডার স্বরুপ এবং কৃষি জমি আবাদের জন্য পানি সংগ্রহের অন্যতম মাধ্যম হিসেবে ব্যাবহার হয়ে থাকে এসব খাল। বাংলাদেশ সরকারের খাস খতিয়ান ভূক্ত এসব খাল বর্তমানে সরকারের বেদখলের আওতায় নিয়ে যাওয়ার এক মহা উৎসবে মেতে উঠেছে এক শ্রেণীর প্রভাবশালী মহল।
সরেজমিন পরিদর্শন করে দেখা যায় রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ও ৪নং সোনাপুর ইউনিয়নের মধ্যবর্তী খাল,৪নং সোনাপুর ইউনিয়ন খাল,৭নং বামনী পূর্ব কাঞ্চনপুর খাল,৬নং কেরোয়া ইউনিয়নের খালসহ আরও অন্যান্য খাল গুলোর অধিকাংশ জায়গায় তলা থেকে গ্রেটভীমের সাহায্যে ওয়াল উঠিয়ে মাটি ভরাট করে কোথাও তৈরি হচ্ছে ঘরবাড়ি,কোথাও তৈরি হচ্ছে দোকানপাটসহ নিজস্ব ভূ-সম্পত্তি বাড়তি আদায়ের মহা রাজকীয়তা। কোথাও ৪০ ফুট,কোথাও ৩০ ফুট প্রসস্থ থাকার খাল গুলো এখন দখলের উৎসবে নেমে এসেছে তার অর্ধেকাংশে। খালের মধ্যখান দিয়ে বাঁধ দিয়ে বাড়ির রাস্তা নির্মাণ করেও নিয়েছেন অনেক প্রভাবশালী ব্যাক্তিরা। এই অনৈতিকতার সম্পর্কে তাদের নানান অজুহাতেরও অন্ত নেই।
গবাধি পশু-পাখিসহ হাঁস মুরগির খামারে এতে করে বিরুপ প্রভাব পড়ছে বলে জানায় এখানকার লোকজন। রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়াকে এসম্পর্কে অবগত করা হলে তিনি বলেন আমরা গতমাসের আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এবিষয় সম্পর্কে আলোচনা করেছি এবং উপজেলায় জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে খালের বিষয়টিও নির্ণয় করা হয়েছে।
সহসাই আবার এবিষয়ে আমরা উদ্যোগ গ্রহন করবো। উপজেলার ৭নং বামনী পূর্বকাঞ্চনপুর সিআইজি কৃষক সমবায় সমিতি ও (নবগঠিত) দক্ষিন পূর্ব কেরোয়া সিআইজি কৃষক সমিতির কৃষকদের সাথে আলাপ করলে তারা জানান,কৃষকদের সহায়তায় বাংলাদেশ সরকার প্রদত্ত কৃষি প্রনোদনা স্বরুপ সার,বীজ’র সঠিক সময়ে সঠিক ব্যবহার তারা করতে পারেন না জমিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে,ফলে গত কয়েক বছর ধরে জমি চাষে ব্যাপক লস গুনতে হচ্ছে তাদেরকে।
এখানে প্রতিবছর প্রায় ১০ হাজার হেক্টর জমিতে ধান,১২হাজার হেক্টর জমিতে নারিকেল সুপারি,৭ হাজার হেক্টর জমিতে সয়াবিন ও অন্যান্য জমিগুলোতে নানা রকম রবিশষ্যসহ পানের আবাদ হয়ে থাকে। খাল দখল বিষয়ে আইনী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী বলেন উপজেলার কিছু কিছু খাল পানি উন্নয়নবোর্ডের আওতায় আবার কিছু কিছু জেলা পরিষদের আওতায় তারা লিজ দিচ্ছে ফলে ত্রিমূখী সিদ্ধান্তে দ্বিধা দন্ধে পড়তে হচ্ছে।
ডাকাতিয়া নদী সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও পরিবেশ কর্মী জিল্লুর রহমান বলেন নদ-নদী,খাল-বিল আমাদের পরিবেশ প্রকৃতির অন্যতম বান্দব,এগুলো সুরক্ষা না করা হলে আমাদের পরিবেশ বিপর্যয়,কৃষি জমির উৎপাদন ক্ষমতা ব্যাহতসহ নানা হুমকি রয়েছে।
নদীর নাব্যতা ঠিক রাখার পাশাপাশি গ্রাম গঞ্জের খাল বিলে জলাবদ্ধতা প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিৎ। জনগণের স্বার্থে বা জনগণের ব্যাবহারার্থে সরকারী সম্পত্তি দখল করে কেই যেন এককভাবে অনৈতিক সুবিধা ভোগ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলের কঠিন হস্তক্ষেপ কামনা করেন রায়পুর উপজেলার সু-শীল সমাজের লোকজন।