আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে ইলিশ ধরার অপরাধে চার জেলের দুই বছর কারাদণ্ড

 

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে ভ্রাম্যমাণ আদালতে নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরীনা চৌধুরীর আদালতে (২৭ অক্টোবর মঙ্গলবার) এই কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চর আবাবিল ইউনিয়নের ইসমাইল দালালের ছেলে মোঃ হারুন (৪০), শরিয়তপুরের গরির চরের মোস্তফা রাঢ়ির ছেলে হাছান মিয়া (২৫), হাইমচরের রফিক মোল্লার ছেলে রাকিব মোল্লা (২২), হাইমচরের বায়ের চরের হাশেম সরকারের ছেলে নুরুল হক সরকার (৫০) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ