আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সভাপতি-কাউছার, সম্পাদক- নুরনবী সুজন

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ কাউছার হোসেন সভাপতি ও মোহাম্মদ নুরনবী সুজনকে সাধারণ সম্পাদক করে ১ বছরের কমিটির অনুমোধন দেয়া হয়েছে।

রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি সাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান এ কমিটির অনুমোদন দেন।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত বছর রায়পুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রবিবার গঠন করা নতুন কমিটিতে ওমর ফারুক রকি, ফখরুল আলমকে সহসভাপতি, জাহিদুল ইসলাম জিহাদ, হুমায়ুন কবিরকে যুগ্ম সাধারণ সম্পাদক, রাকিব হোসেন আলমাস, মহিউদ্দিন ক্যানীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ