আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে রেষ্টুরেন্টে প্রেমিকার হাতে প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

মোঃ হৃদয় হোসেন,  লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে একটি রেষ্টুরেন্টের কেবিনে প্রেমিকার হাতে প্রেমিকের গোপনাঙ্গন কর্তন খবর পাওয়া গেছে।শনিবার ( ২৯ জুন ) দুপুরে উপজেলার আলতাফ মাষ্টার ঘাটের কলাপাতা রেষ্টুরেন্টে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এ বিষয়ে কলপাতা রেষ্টুরেন্টের পরিচালক ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি আমাদের ঘাটে ছেলে ও মেয়ে একসাথে আসে এক পর্যায়ে মেয়েটি ছেলের গোপনাঙ্গ কেটে পেলে। এছাড়া এ বিষয়ে আমি আর কিছু জানি না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, মাত্র শুনেছি, মেয়েটি প্রবাসীর বউ বলে জানতে পেরেছি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রেমিক আল আমিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কালিবাজার এলাকার জমাদার বাড়ির সহিদুর রহমানের ছেলে, প্রেমিক আল আমিন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এই বিষয়ে স্থানীয় জনগণ বলেন, মাষ্টার ঘাটের রেষ্টুরেন্ট গুলোর কেবিনে প্রেমিক প্রেমিকা এসে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়, তাই এই কেবিন গুলো বন্ধ করে দেওয়া হোক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ