আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুরে দেশের সম্পদ রক্ষায় মেঘনা নদীতে জাটকা অভিযান

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর রায়পুরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় রায়পুর অংশে ০১মার্চ হতে ৩০ এপ্রিল (দুই মাস) সকল ধরণের মৎস্য আহরণ নিষিদ্ধ” সময়ে সরকারের জারিকৃত আদেশ অমান্য করে ১৩ (মার্চ) ভোরে আনুমানিক ৮০০কেজি (জাটকাসহ অন্যান্য মাছ) মাছ ধরায় উপজেলা মৎস্য বিভাগ, পুলিশ এবং কোস্ট গার্ড,বাংলাদেশ এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব, সাবরীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, রায়পুর, লক্ষ্মীপুর।

জাটকা সংরক্ষণ অভিযানে রায়পুর উপজেলার ২নং ইউনিয়নের পুরানবেড়ী ঘাট সংলগ্ন এলাকা হতে ইঞ্জিন চালিত তিনটি কাঠের নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং আনুমানিক ৮০০কেজি মাছসহ আটক করা হয় ০২ জন জেলেকে একজন রায়পুর এবং অন্যজন হাইমচর। মোবাইল কোর্টের আওতায় আটককৃত আসামি ০২ জনের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০ এর ৫(১)ধারায় ০১ (এক)বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।

জব্দকৃত মালামালসমূহ, ইঞ্জিন চালিত কাঠের নৌকা ০৩ টি এবং পরিবহনের উদ্দ্যেশে ব্যবহৃত ০৪টি ভ্যানগাড়ি স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়।

জাটকা আনুমানিক ৬০০ কেজি ও অন্যান্য মাছ আনুমানিক ২০০ কেজি ( মাছগুলো ০৯টি এতিমখানা ও মাদ্রাসায় এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়)।

কারেন্ট জাল আনুমানিক ১০,০০০ মিটার
জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জনস্বার্থে এবং দেশের সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ