নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৮ এপ্রিল সন্ধ্যা ৭.১০ ঘটিতায় জুম অ্যাপের মাধ্যমে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী ২০২২ এর আহ্বায়ক কমিটি ও উপকমিটির সমন্বয়ক ও সহসম্বনয়ক বৃন্দের সাথে ভার্চুয়্যাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্তসমূহ

১৷ রেজিষ্ট্রেশনের সময়সীমা ঈদুল ফিতর এর দিন পর্যন্ত বৃদ্ধি করা হলো।
২।ঈদুল ফিতরের পর দিন স্কুল প্রাংগনে সকাল ১০ টায় আহবায়ক কমিটির সাথে উপদেষ্টা কমিটির এবং বিকাল ৪ টায় আহবায়ক কমিটির সাথে উপ কমিটির সকল সদস্যদের সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভাদ্বয়ে সকলের মতামতের ভিত্তিতে প্রোগ্রামের তারিখ চূড়ান্ত করা হবে।
৩। আহবায়ক ও উপ কমিটির সমন্বয়ক ও সহ সমন্বয়ক যারা এখনো নূন্যতম ৫০০০/ টাকা অনুদান প্রদান করেন নি দ্রুত প্লাটিনাম জয়ন্তীর ব্যাংক হিসাবে জমা করে অর্থ উপ কমিটিকে অবহিত করার অনুরোধ করা হলো।
৪। রেজিষ্ট্রেশন উপ কমিটি স্বল্প সময়ের মধ্যে রেজিষ্ট্রেশনের চাঁদা ব্যাংক হিসেবে জমা করে আহবায়ক কমিটি ও অর্থ উপ কমিটিকে অবহিত করার অনুরোধ করা হলো।
৫। প্রবাসী যারা রেজিষ্ট্রেশন করবেন তারা স্বশরীরে প্রোগ্রামে উপস্থিত না থাকতে পারলেও তাদের রেজিষ্ট্রেশনকৃত সংখ্যার সমান প্রতিনিধি প্রোগ্রামে উপস্থিত থাকতে পারবেন।
৬। ডোনেশন আদায় গতিশীল করতে ব্যাচ ভিত্তিক ডোনেশন আদায় এক বা একাধিক প্রতিনিধি মনোনয়ন করা হবে।
— আহবায়ক কমিটি
প্রচারেঃ প্রচার ও যোগাযোগ উপকমিটি।
রাতউবি’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন ২০২২