আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

রাবি শিক্ষার্থীদের মাঝে গ্রীন ভয়েসের শীতের উপহার প্রদান

রাবি প্রতিনিধি:

কুয়াশাচ্ছন্ন শীত। থমথমে পরিবেশ। দিন দিন বেড়েই চলছে শীতের তীব্রতা। বাতাসের সাথে যেন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস জুড়েও শীতের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। কখনো কি ভাবছেন একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীও এই শীত পার করছে একটা মাত্র কাঁথা দিয়ে? হ্যাঁ সত্যিই আমাদের পাশেই অনেক শিক্ষার্থী এই কনকনে শীত পার করছে একটি মাত্র কাঁথা গায়ে দিয়ে। এমন শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

গতকাল ২০ জানুয়ারি ২০২৪ রোজ শনিবার সন্ধ্যায় শীতে কষ্ট পাওয়া ৪০ এর অধিক শিক্ষার্থীর মাঝে পরিচয় গোপন রেখে শীতবস্ত্র উপহার পৌঁছায় দিয়েছেন সংগঠনটির কর্মীরা।

গ্রীন ভয়েস শীতবস্ত্র উপহার প্রোগ্রাম-২০২৪ এর আহবায়ক আবু সাহাদাৎ বাঁধন বলেন: আহবায়ক হিসাবে কাজ করার সময় এমন সমস্যায় থাকা অসংখ্য শিক্ষার্থীর খবর পেয়েছি। যেখানে আমি নিজেই একটা কম্বল বিছানার চাদর হিসাবে,দুটি গায়ে দেওয়ার জন্য ব্যবহার করছি;যেগুলোর দাম তুলনামূলকভাবে অনেক বেশিই। কয়েকদিন ধরে কাজ করতে গিয়ে আমাকে অনেকটা ভাবিয়ে তুলেছে। আহ! আমি কতোই না সুখে আছি আলহামদুলিল্লাহ। আমাকে প্রোগ্রামটি সফলভাবে তুলতে সহযোগিতা করছেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান অন্তর ভাই,সাধারণ সম্পাদক আহসান হাবীন,সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাঈম তুহিনা,প্রচার সম্পাদক প্রান্ত চন্দ্র পাল,সিরাজুল ইসলাম,সাফিকা হোসাইন লাবণ্য, সাবিনা ইয়াসমীন
সাকিব,পলাশ সহ আরো অনেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জানা গেছে,আরো শিক্ষার্থীদের খোঁজ সংগঠনটি পেলে তাঁদের পাশে থাকবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ