রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটো হলে আজ ০৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব এ নিয়োগ দেন।
নবনিযুক্ত প্রাধ্যক্ষ ও হলগুলো হচ্ছে বেগম খালেদা জিয়া হলে ড. শরমীন হামিদ (প্রফেসর, দর্শন বিভাগ) ও তাপসী রাবেয়া হলে ড. তারান্নুম নাজ (প্রফেসর, ফার্মেসী বিভাগ)।
নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। তাঁরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, হলগুলোর পূর্বতন প্রাধ্যক্ষগণ সম্প্রতি পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।