আবু সাহাদাৎ বাঁধন, রাবি প্রতিনিধি:
পলিটিক্যাল সাইন্স ডিবেটিং সোসাইটি(PSDS) কতৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে প্রীতি বিতর্ক ও কর্মশালা গতকাল ২০ আগস্ট রোজ শনিবার বিকাল ২ টা ৩০ মিনিটে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের রাষ্টবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব প্রফেসর ড. ফারহাত তাসনিমের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়। কর্মশালায় স্পিকার ছিলেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মাহফুজুর রহমান মিশু, আরো উপস্থিত ছিলেন রাজশাহী ডিবেটিং ফোরামের মুনাসিব ফয়সাল তন্ময়সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলিটিক্যাল সাইন্স ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র রায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী কলেজ এর মধ্যে বিতর্কটি আয়োজিত হয়। উক্ত বির্তকের মোশন ছিলো: ‘এই সংসদ(বাংলাদেশ) মনে করে আন্তর্জাতিক সমর্থনই ৭১’র মুক্তিযুদ্ধের বিজয়ে প্রধান নিয়ামক।’
সবশেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব প্রফেসর ড. সুলতান মাহমুদ রানা এর ‘বঙ্গবন্ধুর কিশোরবেলা’ বইটি ও সার্টিফিকেট দেওয়া হয়।