আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে স্বজন কর্তৃক অনলাইন ভিত্তিক উগ্রবাদ বিস্তার প্রতিরোধে আলোচনা অনুষ্ঠিত

আবু সাহাদাৎ বাঁধন,রাবি প্রতিনিধি:

২৭ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৪:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) মমতাজউদ্দিন একাডেমিক ভবনের অর্থনীতি বিভাগের গ্যালারিতে
অনলাইন ভিত্তিক উগ্রবাদ বিস্তার প্রতিরোধে আমাদের করণীয় বিষয়ক প্যানেল আলোচনা সভার
আয়োজন করছেন স্বজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ (স্বজন,স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন)। উল্লেখ্য প্রোগ্রামটি আয়োজনে সহযোগিতা করছেন ‘দি এশিয়া ফাউন্ডেশন’ বাংলাদেশ।

আলোচনা সভায় প্যানেল হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম,
মোহনপুর উপজেলা জামে মসজিদের খতিব মোঃ আব্দুল বারী।

আরো উপস্থিত ছিলেন ‘স্বজন’ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক সাথী খাতুনসহ বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী।

দি এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের প্রোগ্রামার অফিসার সফিউল আউয়ালের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার উদ্ধোধন হয়। ‘স্বজন’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন স্বজন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ছাত্র কল্যান সম্পাদক মোছাঃ খাদিজা আক্তার (আশা)। পর্যায়ক্রমে প্যানেলগণ বক্তব্য প্রদান করেন। পরিশেষে উপস্থিত শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর পর্বের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ