আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে শহীদ হবিবুর রহমান প্রয়াণ দিবস পালিত

আবু সাহাদাৎ বাঁধন,রাবি প্রতিনিধি:

১৫ এপ্রিল ২০২৩ রোজ শনিবার,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের সাবেক অধ‍্যাপক শহিদ হবিবুর রহমানের প্রয়াণ দিবস উপলক্ষ্যে গণিত বিভাগ শোক র‍্যালি ও শহিদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণের আয়োজন করে।

উক্ত প্রয়াণ দিবসের শোক র‍্যালি ও পুস্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্যদ্বয় প্রফেসর মো: সুলতান-উল-ইসলাম ও প্রফেসর মো: হুমায়ুন কবীর এবং গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর নাসিমা আখতার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মো: আসাবুল হক সহ গনিত বিভাগের সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ।

উল্লেখ্য যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হবিবুর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। ১৯৭১- এর ১৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী বিশ্ববিদ্যালয়ের প-১৯/বি নম্বরের বাসভবন থেকে তাঁকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে ১৯৭২ সালের ৯ মে সরকারি সফরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন। এখানে শিক্ষক-কোয়ার্টারে অধ্যাপক শহীদ হবিবুর রহমানের পরিবারসহ অপর শহীদদের পরিবারবর্গের সাথে সাক্ষাৎকালে তিনি গভীর শোক প্রকাশ করেন।

মহান এই শহীদের স্মৃতিকে অম্লান করে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করে শহীদ হবিবুর রহমান হল।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ