আবু সাহাদাৎ বাঁধন,রাবি প্রতিনিধি:
০৬ অক্টোবর ২০২৩ রোজ শুক্রবার সকাল ৯ গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ডিনস কমপ্লেক্সে আয়োজন করে ‘সেবার প্রত্যয়ে সবার আগে’ বহ্নিশিখার পরসেবায় নারী কার্যক্রমের অন্তর্ভুক্ত বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা।
দিনব্যাপী প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.ইলিয়াছ হোসেন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোছা. মর্জিনা বেগন, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক সুখন, আরো উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন তিতলি সহ দুই শতাধিক মেয়ে শিক্ষার্থী।
কর্মশালাটি পরিচালনা করেন ডা.সুমাইয়া বিনতে মোজাম্মেল। তিনি শিক্ষার্থীদের সামনে বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
অতঃপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরক্ষণেই শিক্ষার্থীদের উপহার সরূপ স্যানিটারি প্যাড দেওয়া হয়।
অবশেষে অনুষ্ঠানের সভাপতি আশিকুর রহমান অন্তরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।