রাবি প্রতিনিধি:
আজ ১৯ আগস্ট ২০২৪, সোমবার ফিশারিজ বিভাগের অধ্যাপক মোহা: ইয়ামিন হোসেনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক এবং আরবী বিভাগের অধ্যাপক মতিউর রহমান।
এছাড়াও গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রোভার স্কাউটস, মোরাল প্যারেন্টিং পরিবার, বাঁধনের একদল সেচ্ছাসেবী সহ প্রায় দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অধ্যাপক ড. মোহা: ইয়ামিন হোসেন বলেন, শুধু ক্যাম্পাস পরিস্কার করা আমাদের লক্ষ্য নয়, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমাদের নিচ নিচ মনও পরিস্কার রাখতে হবে। এবং উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের যত ধরনের সাহায্য দরকার আমি চেষ্টা করবো ইন শা আল্লাহ।
অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম কনক বলেন, দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অনেক। আরো সুন্দর ভাবে দেশ গঠন করতে বিভিন্ন সেমিনার আয়োজন করবো শিক্ষার্থীরা চাইলে।
অধ্যাপক মতিউর রহমান বলেন, পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। যখন প্রচারে দেখি আজ ক্যাম্পাস পরিস্কার করা হবে। আমি নিজ থেকে ছুটে আসি। সবাইকে দেশ গড়ার কাজে ছুটে আসা উচিৎ।
এছাড়াও গ্রীন ভয়েসের সাবেক সভাপতি লিখন আহমেদ ক্যাম্পাসের ৭৫৩ একর জমিতে ৭৫৩ টি বৃক্ষরোপণ করবেন বলে প্রতিজ্ঞা করেন।
সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন থেকে অভিযান শুরু করা হয় এবং সম্পূর্ণ ক্যাম্পাস পরিস্কার করা শেষে বুদ্ধিজীবী চত্ত্বরে গ্রুপ ছবির মাধ্যমে শেষ করা হয়।