আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলছে

আবু সাহাদাৎ বাঁধন,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যে তা বাস্তবায়ন শুরু হয়েছে।
এই পরিকল্পনার অন্যতম হচ্ছে ফগার মেশিনের মাধ্যমে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো। ২১ জুলাই শুক্রবার বেগম রোকেয়া হল, রহমতুন্নেসা হল ও তাপসী রাবেয়া হল; ২২ জুলাই শনিবার মন্নুজান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল ও বেগম খালেদা জিয়া হল;
২৩ জুলাই শেরে বাংলা ফজলুল হক হল, মতিহার হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল; আজ ২৪ জুলাই সোমবার শাহ মখদুম হল, সৈয়দ আমীর আলী হল ও নবাব আব্দুল লতিফ হলে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো হয়েছে।
আগামীকাল ২৫ জুলাই মঙ্গলবার শহীদ মীর আবদুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমিটরি, শহীদ শামসুজ্জোহা হল ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং পরদিন অবশিষ্ট মাদার বখস হল, শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ হবিবুর রহমান হলে মশা ও লার্ভা নিধনের ওষুধ ছিটানো হবে বলে নির্ধারিত আছে।
ওষুধ ছিটানো ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ ও ঝোপ-জঙ্গল পরিস্কার করার কাজও চলছে। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে একটি কমিটি ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সংশ্লিষ্ট বিষয় তত্ত্বাবধান করছে।
প্রসঙ্গত, ২২ জুলাই ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে কর্তৃপক্ষ অনুসরণীয় নির্দেশনা জারি করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ