আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন – সিরাজুল

রাবি প্রতিনিধি:

পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হলেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে উর্দু বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলাম।

গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কার্যকরী কমিটি অনুমোদন করেন।

উক্ত কমিটিতে সহ সভাপতি মাইনুল, রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত, হোমায়রা, সাংগঠনিক সম্পাদক সাদিয়া, দপ্তর সম্পাদক পলাশ, প্রচার সম্পাদক জাকারিয়া, কোষাধ্যক্ষ আরিফ ও পরিবেশ সম্পাদক জাহিদ সহ মোট ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী নবীন কমিটি গঠিত হয়েছে।

উল্লেখ্য গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবৎ ক্যাম্পাসে পরিবেশ সচেতনতা তৈরি, বৃক্ষ রোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সহ নানামুখী স্বেচ্ছাসেবী কাজ করে আসছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ