আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রাবিতে গাছ থেকে পেরেক অপসারণ

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ওোড. আমিরুল ইসলামের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রাবি ক্যাম্পাসের গাছ থেকে পেরেক উঠানোর কার্যক্রম আজ দোসরা নভেম্বর বেলা ১২:৩০ নাগাদ শুরু হয়।

এতে অংশগ্রহণ করেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সবুজ বন্ধুগণ।

সরেজমিনে দেখা যায়, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনের গাছগুলো থেকে পেরেক অপসারণের কাজ করছে গ্রীন ভয়েস এর আশিকুর রহমান, আহসান হাবিব, মাহিন আলম, রিফাত, সৌরভ সহ ১০-১২ জন সবুজ বন্ধুগণ।

উল্লেখ্য আজ পেরেক উঠানোর দ্বিতীয় পর্ব ছিল। সম্প্রতি আগের এক শনিবারেও ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলামের আহবানের পেরেক উঠানো হয়েছিল। ভবিষ্যতে কেউ যেন গাছগুলোতে পেরেক লাগিয়ে এমন কাজ না করে, সেজন্য সতর্কতামূলক নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন আমিরুল ইসলাম কনক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ