আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রাজাপুর এলাকার নিবেদিত প্রাণ, আব্দুল আলিম খান

প্রতিনিধি ধামরাইঃ

ঢাকার ধামরাইয়ের রাজাপুর এলাকার এক দানশীল ব্যাক্তির নাম আলিম খান। তিনি ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকার মৃত আব্দুল হালিম খানের ছেলে আব্দুল আলিম খান সেলিম।

এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। এলাকার মানুষ জনকে ভালোবেসে তিনি তার নিজ এলাকায় গড়ে তুলছেন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, হাসপাতালসহ নানা স্থাপনা। জড়িত রয়েছেন এলাকার একাধিক উন্নয়ন মূলক সংগঠনের সাথে।

আব্দুল আলিম খান সেলিম ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তার দক্ষ রাজনৈতিক কার্যক্রমের কারণে তাকে ঢাকা জেলা আওয়ামীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদের প্রিয় ব্যাক্তি হিসেবে জানেন অনেকে।

তিনি তার এলাকা ও এলাকার মানুষের উন্নয়ন এবং সুবিধার্থে গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, হাসপাতালসহ নানা স্থাপনা।

স্থাপনা গুলো হলো, রাজাপুর বেগর আনোয়ারা গালস কলেজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম খান মেডিকেল সেন্টার,
রাজাপুর ইসলামিক শিক্ষা কেন্দ্র ও এতিমখানার প্রতিষ্ঠাতা তিনি।

এছাড়াও তিনি রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, আব্দুল আলিম খান সেলিম নিকলা জে এ হক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য।

তার উন্নয়নমূলক কার্যক্রমে খুশি হইয়ে এলাকাবাসী তাকে রাজাপুর আদর্শ সমিতির সভাপতি করেছেন। তার উদারতা ও কার্যক্রমে স্থানীয়রা তাকে অত্যান্ত ভালোবাসেন।

স্থানীয় মাসুদ রানা জানান, আব্দুল আলিম খান সেলিম ভাই আমাদের এলাকার জন্য নিবেদিত প্রাণ। তিনি একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের দাতা সদস্য। তিনি একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এলাকার উন্নয়নের জন্য তিনি অনেক কিছু করেছেন এবং করে যাচ্ছেন।

রাজাপুর এলাকার মহান ব্যক্তি মোঃ আব্দুল আলিম খান সেলিম বলেন, আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছেন। আমি আমার আপ্রাণ চেষ্টা করি আমার এলাকা ও এলাকার সকল মানুষদের জন্য কাজ করতে।

আমার উন্নয়ন মূলক কাজকর্মে হিংসাত্মক হয়ে অনেকে এলাকার উন্নয়ন মূলক কাজকর্মে বাঁধা হইয়ে দাঁড়ায়। এলাকার উন্নয়ন হলে তাদের কি ক্ষতি বুঝি না। আমি আমার এলাকার জনগণের জন্য সাধ্যমত উন্নয়ন মূলক কাজ করে যাবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ