আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রাজশাহী কলেজ গ্রীন ভয়েসের নতুন কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি:

রাজশাহী কলেজ গ্রীন ভয়েস সংগঠন তাদের নতুন কমিটি ঘোষণা করেছে। এই কমিটিকে আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সংগঠনটির প্রধান সমন্বয়ক মো.আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসাবে অত্র কলেজের বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাবেয়া খাতুন এবং সাধারণ সম্পাদক হিসাবে একই বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মো: আশিক আলী মনোনীত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল আলিম, মোসা: সানজিদা আক্তার,মেহেরিন নেছা মিম, যুগ্ম সাধারণ সম্পাদক উৎসব চন্দ্র মহন, সাংগঠনিক সম্পাদক,মোঃ শামীম আহম্মেদ তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, দপ্তর সম্পাদক আরিফা আক্তার আশা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিমন শর্মা, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিয়া বসাক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোসাঃ স্বর্ণা, কোষাধ্যক্ষ কবির, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষায়ক উপ সম্পাদক
শ্যামলী, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রুশো আরভি নয়ন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মিফতাহুল জান্নাত, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম, কার্যকরী সদস্য নিরব মাহমুদ, রাইসুল ইসলাম, তামান্না, নুসরাত, মৌমিতা।

গ্রীন ভয়েস, রাজশাহী কলেজ শাখার কার্যনির্বাহী কমিটিতে অন্যান্যের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন কলেজের অধ্যাক্ষ অধ্যাপক মু: যহুর আলী, পৃষ্ঠপোষক হিসাবে থাকবেন অধ্যাপক ড. মো: ইব্রাহিম আলী। এছাড়াও উপদেষ্টা হিসাবে থাকবেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, বাংলা বিভাগের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান।

গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো: আলমগীর কবির জানান, বিভিন্ন ইউনিটে কাজ করতে গিয়ে আমরা পেয়েছি একঝাঁক তরুণ নিবেদিত প্রান। রাজশাহী কলেজ অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রীন ভয়েসের কর্মকান্ডকে সুনামের সাথে ছাত্র সমাজ ও কলেজ প্রশাসনের কাছে তুলে ধরেছে তার মধ্যে রাজশাহী কলেজ শাখা অন্যতম। এই শাখায় গ্রীন ভয়েস শাখার পূর্ব কমিটির মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় নতুন কমিটির অনুমোদন দেওয়া হলো। পুরাতন কমিটির সকল সদস্যদের প্রতি রইলো আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আশা করি, আপনাদের সাথে আমাদের বন্ধন আরও সুদৃঢ় হবে। সেই সাথে নতুন কমিটিতে যারা এসেছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তারা নব উদ্যমে গ্রীন ভয়েসের রাজশাহী কলেজ শাখাকে সুনামের সঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রইলো।

উল্লেখ্য গত কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন নাহিদ হাসান জনি এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন বর্তমান কমিটির সভাপতি রাবেয়া খাতুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ