আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাজনগরে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ১০ শতক ভূমি পেলেন এক নারী

বিকাশ দাশ নিজস্ব প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের কোনগাঁও গ্রামের আকলিমা আক্তার প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ১০ শতাক ভূমি পেয়েছেন। জানা যায় মৌলভীবাজার- ৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদের সহযোগিতায় জেলা প্রশাসকের নিয়ন্ত্রাধীন খাস জমি থেকে ১০ শতক জমি ৯৯ বছরের জন্য ভূমিহীন মুক্তিযোদ্ধার সন্তান আকলিমা আক্তারকে বন্দোবস্ত দেওয়া হয়। গত ২৪ জুন রাজনগর উপজেলা ভূমি অফিস আকলিমা আক্তারকে বন্দোবস্ত দলিল প্রদান করেন এবং ৫ জুলাই (সোমবার) মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহ সাধারণ সম্পাদক সাদমান সাকিব চৌধুরী ও জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থিতিতে জায়গায় বুঝে নেন আকলিমা আক্তারের স্বামী মোঃ আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন কামারচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মোঃ চুনু মিয়া, সাবেক ইউপি সদস্য এনামুল হক চৌধুরী, কোনাগাঁও সমাজ সেবা সংগঠনের সভাপতি ইব্রাহিম আহমদ এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দেক মিয়া, খালিক মিয়া, বিলাত হোসেন প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ