আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাঙ্গুনিয়ায় শরণাংক থের’র শাস্তির দাবিতে মানববন্ধন 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :
বৌদ্ধ ভিক্ষু শরণাংক থের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে দাবী করে তাঁর বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। রোববার (১১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনে  শিলক বুহ্যচক্র বাজারে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ শিলক ইউনিয়ন আ.লীগের সভাপতি নুর নবী সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে  বক্তব্য দেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তালুকদার। উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শেখ ফরিদ চৌধুরী, শিলক ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার,উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ তালুকদার, যুবলীগ নেতা ওসমান তালুকদার, খোরশেদ আলম সুজন, ইকবাল হোসেন চৌধুরী, ইউপি সদস্য কোব্বাত আলী, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম মানিক, জামশেদ মুন্না, নজরুল ইসলাম, বৌদ্ধ ধর্মীয় নেতা প্রভাত কুসুম বড়ুয়া, অজয় বড়ুয়া,  দোলন বড়ুয়া, হিন্দু ধর্মীয় নেতা প্রনব কুমার দে, সুদিত শীল, হিন্দু পুরোহিত সৌরভ মহারাজ,বিকাশ দেওয়াঞ্জী, যুবনেতা সুমন শিকদার, মাওলানা জানে আলম, মাওলানা মোরশেদ আলম প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ