আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

রাঙ্গুনিয়ায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুদান বিতরণ 

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুদান বিতরণ, সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা  সদর ইছাখালী কেন্দ্রীয় অশোকারাম বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মসেন মহাস্থবিরের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির। ধর্মীয় পর্বে আশির্বাদক ছিলেন সুগতশ্রী মহাস্থবির। ভিক্ষুদের মধ্যে আলোচক ছিলেন পরমানন্দ মহাথের, জ্ঞানবংশ মহাথের, সুনন্দ থের,শাসনপ্রিয় থের, করুণাশ্রী থের,দীপংকর থের, রাঙ্গুনিয়া বৌদ্ধ সমিতি’র সাধারণ সম্পাদক শিক্ষক রঞ্জন বড়ুয়া, শিক্ষক অরুন কুমার বড়ুয়া প্রমুখ।
সঞ্চালক ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তি সাধন বড়ুয়া।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ